সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

এবার ঢাকায় আসবেন ডি মারিয়া

অনলাইন ডেস্ক :

গত বছর বাংলাদেশে ঘুরে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, পরে এসেছিলেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহো। তাদের আগমনে ঢাকায় সাজসাজ রব পড়েছিল। এবার আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী আরেক সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া ঢাকায় আসছেন। ভারতের কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত ডি মারিয়ার বাংলাদেশ সফরের খবরটি নিশ্চিত করেছেন। এবছরের মাঝামাঝি সময়ে ডি মারিয়া আসবেন বলে শতদ্রু কলকাতা থেকেবলেছেন, ‘২০২৩ সালেই ডি মারিয়ার বাংলাদেশ ও কলকাতায় আসার কথা ছিল। ক্লাব (পোর্তো) থেকে ছুটি না পাওয়ায় আসতে পারেননি।

২০২৪ সালের মের শেষ সপ্তাহে অথবা জুনের প্রথমে ঢাকা ও কলকাতায় আসবেন তিনি, এটা নিশ্চিত হয়ে বলছি।’ গত বছরের জুলাইয়ে মার্টিনেজ ও অক্টোবরে রোনালদিনহো ঢাকায় এসেছিল শতদ্রুর মাধ্যমেই। যদিও দুই বিশ্ব তারকার আসা নিয়ে বিতর্ক কম হয়নি। শতদ্রু বলেছেন, ‘এবার বাংলাদেশে একটু বেশি সময় থাকতে পারেন (ডি মারিয়া)। এবারের অনুষ্ঠান আরও সুন্দরভাবে করার পরিকল্পনা। কোনো স্টেডিয়ামে বা বড় জায়গায় সেটা হতে পারে।’