সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

আত্রাই নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর দম্পতির মৃতদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে আত্রাই নদীর রামচন্দ্রপুর ঘাটের ৫০০ গজ দূরে এক ঘণ্টার ব্যবধানে মরদেহ দুটি পানিতে ভেসে উঠে।

তারা হলেন- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আক্তার সোমা (১৮)।

এর আগে রোববার বেলা ১১টার দিকে মহাদেবপুর উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা।

মারা যাওয়া দম্পতির পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার পারভেজ ও তার স্ত্রী মিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে ভায়রা জুয়েল হোসেনের বাড়িতে বেড়াতে আসেন। রোববার তারা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যান। তাদের উদ্ধারে মহাদেবপুর ও মান্দা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দল রাত ৮টা পর্যন্ত অভিযান চালায়। কিন্তু তাদের কোনো খোঁজ না পেয়ে উদ্ধার কাজ স্থগিত করে। সোমবার সকালে আত্রাই নদীর রামচন্দ্রপুর ঘাটের ৫০০ গজ দূরে এক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মরদেহ ভেসে ওঠে।

মহাদেবপুর থানার ওসি আজমউদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নদী থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।