সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বিপিএল ছাড়ার আগে ‘আবেগঘন বার্তা’ দিলেন বাবর

অনলাইন ডেস্ক :

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অন্যতম বিদেশি তারকা ছিলেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতিয়েছেন এই পাক ক্রিকেটার। পিএসএলের কারণে বিপিএল ছেড়ে গেছেন এই পাক ব্যাটার। তার আগে সমর্থক ও রংপুর রাইডার্সের প্রতি আবেগঘন বার্তা দিয়েছেন বাবর। গত বুধবার বিপিএলে ছেড়ে পাকিস্তানে পাড়ি জমিয়েছেন সাবেক এই পাক অধিনায়ক। দেশে ফেরার আগে রংপুর রাইডার্সের জন্য শুভকামনা জানিয়ে বাবর বলেন, ‘রংপুর রাইডার্সে অবিশ্বাস্য সময় কাটিয়েছি। এই দলটি যে ভালোবাসা, সমর্থন এবং আমাকে যতœ করেছে, তার জন্য আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। পুরো টিমকে আন্তরিক ধন্যবাদ।

টুর্নামেন্টজুড়ে নিঃস্বার্থ টিমওয়ার্ক সত্যিই একটি পার্থক্য তৈরি করেছে। এজন্য পুরো দলকে ধন্যবাদ।’ রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবে বলেও আশা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘এই দলের সবচেয়ে বড় গুন সবাই একে অন্যের জন্য খেলে। সেই কারণেই রংপুর প্রতিযোগিতার সেরা দল হয়ে উঠতে পেরেছে। সবকিছুর জন্য আমি কোচিং স্টাফদের কাছেও গভীরভাবে কৃতজ্ঞ। মমেটদের প্রতি আমার কথা একটাই, নিজেদের ফোকাস হারিয়ো না। আশা করছি বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন হবে। আগামী দিনে আবার রংপুরের জন্য খেলতে মুখিয়ে আছি।’