সাম্প্রতিক
বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার আখতারুজ্জামানের জামিন মেলেনি, কারাগারে পাঠানোর নির্দেশ এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, প্রতিদিন গড়ে ১৪ জন ভারত-পাকিস্তানের চেয়ে বেশি দিন বাঁচেন বাংলাদেশিরা: ডব্লিউএইচও ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আদালতের পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছাও প্রয়োজন’ এখনই বন্ধ হচ্ছে না পদ্মা ব্যাংক দেশে ৩৯৩৮ ভবন ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিতে ৬২২টি ‘৭ শর্ত মানলেই খুলবে হরমুজ’, যুক্তরাষ্ট্রকে ইরানের সাফ বার্তা এবার অটোগ্যাসের দামও বাড়াল বিইআরসি
Skip to content

জালিয়াতি মামলার রায়ের বিরুদ্ধে আপিল করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক :

গত ১৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রায় সাড়ে ৩৫ কোটি ডলার জরিমানা করেছেন দেশটির একজন বিচারক। তবে সুদসহ এই অঙ্ক দাঁড়াতে পারে ৪৫ কোটি ডলার। সেই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। মামলার রায় প্রত্যাখ্যান করে সোমবার আপিলটি করেন তিনি। খবর বিবিসি। জালিয়াতি করে ঋণদাতার কাছে নিজের সম্পদের মূল্য বাড়িয়ে দেখানোর অভিযোগে ট্রাম্পকে ৩৫ কোটি ৪৯ লাখ ডলার জরিমানা করে নিউইয়র্কের বিচারপতি আর্থার এনগোরন। সুদসহ যার অঙ্ক দাঁড়ায় ৪৫ কোটি ডলার। দেখা যাচ্ছে, জরিমানার চেয়ে এর সুদের হারই বেশি, প্রতিদিন অন্তত ১ লাখ ১২ হাজার ডলার।

রায়ে বলা হয়, নিউ ইয়র্কের কোনো ব্যাংক থেকে আগামী তিন বছর ঋণ নিতে পারবেন না ট্রাম্প। এ ছাড়া তিনি তার কোম্পানির পরিচালকও থাকতে পারবেন না বলে আদেশ দিয়েছেন বিচারক আর্থার এনগোরন। রাজ্যে তিন বছরের জন্য ব্যবসায় করার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। রায়ে ট্রাম্পের দুই পুত্র ডোনাল্ড জুনিয়র ও এরিককে আলাদাভাবে ৪০ লাখ ডলার করে জরিমানা করা হয়। তাদেরকেও দুই বছরের জন্য রাজ্যে ব্যবসায় না করার আদেশ দেন বিচারক। বাবার সাথে তারাও রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। সোমবার তার আইনজীবী আলিনা হাব্বা বলেন, তারা আশা করছেন আপিল আদালত এই গুরুতর জরিমানা বাতিল করবে এবং নিউইয়র্কের আইনি ব্যবস্থায় জনগণের বিশ্বাস ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেছেন, জরিমানার অর্থ না দিলে ট্রাম্পের সম্পদ বাজেয়াপ্ত হতে পারে। ওই রায়ের ১০ দিনের মাথায় আপিলটি করলেন ট্রাম্প। রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে তিনি বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা ছিল তার। আপিল প্রক্রিয়া এক বছর বা তার বেশি সময় ধরে চলতে পারে।