সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মুন্সীগঞ্জে ৬ ছাত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে

মুন্সীগঞ্জের সিরাজদিখানের সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ৬ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে ওই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা রুনিয়া সরকারের বিরুদ্ধে।

বুধবার (২৯ ফেব্রুয়ারি) ক্লাস চলাকালীন এ ঘটনা ঘটে।

জানা যায়, হিজাব না পড়ার কারণে হঠাৎ করে শিক্ষিকা রুনিয়া সরকার কাঁচি দিয়ে সপ্তম শ্রেণির ৬ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক জানান, হিজাব না পরার কারণেই চুল কেটেছে।

সৈয়দপুর আব্দুর রহমান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিয়া ফরিদ আহমেদ বলেন, বিষয়টি আমি পরে জানতে পেরেছি। তিন অথবা চারজন মেয়ের সামান্য চুল কেটেছে, তবে হিজাব না পড়ার কারণে নয়। মেয়েরা একটু উশৃঙ্খলতা করেছে, এই কারণে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। শিক্ষিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভুইয়া জানান, ঘটনা সত্য। চুল কাটার বিষয়টি ওই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মিয়া ফরিদ আহমেদ স্বীকার করেছেন। আমি অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। তবে তার মোবাইল বন্ধ পাচ্ছি। তাকে শোকজসহ সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে সিরাজদিখান উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ জানান, আমি বুধবার অনেক রাতে বিষয়টি জেনেছি। ওই শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযুক্ত রুনিয়া সরকারের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে বন্ধ পাওয়া যায়। মেসেজে পাঠানো হলেও তার কোনো উত্তর পাওয়া যায়নি।

—-ইউএনবি