সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মুন্সীগঞ্জে জমি নিয়ে বিরোধ, পৌরসভার কর্মচারী খুন

মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়ায় সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় মুন্সীগঞ্জ পৌরসভার কর্মচারী উজ্জ্বল মোল্লা (৪০) নিহত হয়েছেন। এই ঘটনায় মূল অভিযুক্ত ডিশ ব্যবসায়ী হুমায়ুন আহমেদ ও তার ছোট ভাই সোহেলকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে গুলি করতে মাঠপাড়ার বাড়িতে ঢুকে পেটালে মাটিয়ে লুটিয়ে পড়েন উজ্জ্বল মোল্লা। স্বজন ও এলাকাবাসী তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ছুটে যান।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাঠপাড়ায় একটি জমির ওয়ারিশ ক্রয় করেন হুমায়ুন আহমেদ। এই নিয়ে উজ্জ্বল মোল্লার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে রাত সাড়ে ১০টার দিকে হুমায়ুন ও তার ছোট ভাই সোহেলের নেতৃত্বে দলবল নিয়ে সশস্ত্র অবস্থায় উজ্জ্বল মোল্লার বাড়িতে হামলা চালানো হয়।

নিহত উজ্জ্বল মোল্লার ছোট ভাই রাজু মোল্লা জানান, হুমায়ুন ও তার ভাই দলবল নিয়ে গুলি করতে করতে আমাদের বাড়িতে প্রবেশ করে। এরপর তারা আমার বড় ভাই উজ্জ্বল মোল্লাকে ব্যাপক মারধর করে চলে যায়।

মুন্সীগঞ্জ সদর থানার (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ তাৎক্ষণিক প্রধান দুই অভিযুক্তকে আটক করেছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- জমি সংক্রান্ত রিবোধের কারণে এই হামলা হয়।

—–ইউএনবি