সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

মুরগির ঘরের মাটি খুঁড়তেই মিলল স্কুল ছাত্রের লাশ

বগুড়ায় নিখোঁজ নাসিরুল ইসলাম নাসিম নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে গাবতলী উপজেলার ঈশ্বরপুর পূর্বপাড়ায় বসতবাড়ির মুরগি রাখার ঘরে মাটিতে খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নাসিম (১৪) সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি পশ্চিমপাড়া এলাকার ওয়াজেল মণ্ডলের ছেলে।

সে সারিয়কান্দির একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

গ্রেপ্তাররা হলেন- রফিকুল ইসলামের ছেলে এনামুল হক ও আব্দুল জলিল মন্ডলে ছেলে ফিরোজ ইসলাম।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ জানান, নাসিম গত ২৫ ফেব্রুয়ারি শবে বরাতের রাত থেকে নিখোঁজ ছিল। থানায় জিডি হলে তার পুলিশ তদন্তে নামে। তদন্তের এক পর্যায়ে নাসিমের দূর সম্পর্কের এক আত্মীয় রফিকুলের ছেলে এনামুলকে সন্দেহজনকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রফিকুলের বাড়ির মুরগি রাখার ঘরের মাটির নিচে পুঁতে রাখা নাসিমের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এদিকে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল, রশি, সিমেন্টের বস্তা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

—–ইউএনবি