সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

জনস্বাস্থ্য সুরক্ষায় একসঙ্গে কাজ করবে আরটিএসএল, স্বাস্থ্য ও পরিবেশ মন্ত্রণালয়

জনস্বাস্থ্য সুরক্ষায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিজলভ টু সেভ লাইভসের (আরটিএসএল) সঙ্গে একত্রে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৫ মার্চ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে প্রতিষ্ঠানটির প্রতিনিধি দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ক্যান্সার, ডায়াবেটিস, হাইপারটেশনসহ পরিবেশ দূষণসংক্রান্ত অসংক্রামক রোগ প্রতিরোধে একত্রে কাজ করার সিদ্ধান্ত নেন তারা।

এছাড়া সরকারের ব্যবস্থা গ্রহণের ব্যর্থতায় মানুষের যেন স্বাস্থ্যহানি না ঘটে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে বলেও জানানো হয়।

এ সময় আলোচনা হয় হাইপারটেনশন, ডায়াবেটিসসহ অন্যান্য অসংক্রামক রোগ প্রতিরোধে সরকার সম্ভাব্য সব কিছু করবে।

এক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিজলভ টু সেভ লাইভস বাংলাদেশে কীভাবে কাজ করতে পারে সে বিষয় ধারণাপত্র জমা দিলে বাংলাদেশ সরকার সেটা বিবেচনা করবে।

বৈঠকে ছিলেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিজলভ টু সেভ লাইভসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাবেক পরিচালক এবং নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিনের প্রাক্তন কমিশনার ডা. টম ফ্রাইডেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও রিজলভ টু সেভ লাইভসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

—–ইউএনবি