সাম্প্রতিক
২৫ বছর আগে ১ অক্টোবরের নির্বাচনে যেভাবে বড় জয় পেয়েছিল বিএনপি অপারেশন ক্লিন হার্টের মতো ‘অভিযান’ চালানোর পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির এমপি মিষ্টির পদত্যাগপত্র গৃহীত, সংরক্ষিত নারী আসন-২৩ শূন্য ঘোষণা ক্যালিফোর্নিয়ায় বাল্যবিবাহ নিষিদ্ধ, যুক্তরাষ্ট্রের ৩২ অঙ্গরাজ্যে কেন নয়? চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছর চালাবে বিদেশি অপারেটর, চুক্তি অনুমোদন অক্টোবরে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার শঙ্কা ৪৬ হাজার কোটি টাকায় মেট্রোরেলের ভূগর্ভস্থ-উড়ালপথ নির্মাণের অনুমোদন ৪৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিটের যাত্রা শুরু, থাকবেন ডার্ক ওয়েব ও ক্রিপ্টো অ্যানালিস্ট অবরোধে অস্থির ফ্রান্স: শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে, বন্ধ ১৬০টির বেশি স্কুল একটি দলের ‘অপশক্তি’ অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
Skip to content

খন্ড নাটকে মনোযোগী পারসা

অনলাইন ডেস্ক :

চলতি সময়ের আলোচিত অভিনেত্রী পারসা ইভানা। নিয়মিত শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বুধবার তিনি নির্মাতা মাহমুদ মাহিনের ‘সেপারেশন’ শিরোনামের একটি নাটকের শুটিং করেন। এতে তিনি জুটি বেঁধেছেন অভিনেতা ফারহানের সঙ্গে। এ ছাড়া এরইমধ্যে আরও তিনটি একক নাটকের কাজ শেষ করেছেন বলে জানান তিনি। আপাতত এই অভিনেত্রী খ- নাটকেই মনোযোগী। কোনো ধারাবাহিকে কাজ করছেন না। তার ভাষ্য, সিঙ্গেল নাটকেই এখন বেশি ফোকাস করছি। ধারাবাহিকে কাজ করতে হলে লম্বা সময় নিয়ে করতে হয়। সেটি আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। কারণ আমি টানা শুটিং করতে পারি না। তবে ধারাবাহিকে একদমই কাজ করবো না সেটাও না। যদি ধারাবাহিকে স্পেশাল কোনো চরিত্র পাই তাহলে ভেবে দেখবো। এদিকে ওটিটিতেও কাজ করার কথা জানান এই গ্ল্যামারকন্যা। সম্প্রতি ওটিটির কয়েকটি কাজের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে সেগুলো ফিরিয়ে দিয়েছেন। কিন্তু কেন? পারসা বলেন, ওটিটিতে এখন বড় বাজেটের কাজ হচ্ছে। এখানে কাজের ধরনটাও একটু অন্যরকম। আমিও কাজ করতে চাই। তবে ভালো কিছু দিয়ে ওটিটির যাত্রা শুরু হোক এটা প্রত্যাশা করছি। সত্যি বলতে, নাটকের গল্পে ওটিটিতে কাজ করার ইচ্ছে নেই।