সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

এবার একসঙ্গে ফারহান ও সাফা কবির

অনলাইন ডেস্ক :

মুশফিক আর ফারহান ও সাফা কবির প্রথমবার জুটি বাঁধলেন নাটকে! তাদের নিয়ে নির্মিত হলো ঈদের বিশেষ নাটক ‘ফিদা’। প্রেম এবং পারিবারিক মান-অভিমানের গল্প এটি। আব্রাহাম তামিমের গল্প, চিত্রনাট্য ও সংলাপে নাটকটি নির্মাণ করেছেন রুবেল আনুশ। এতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু ও বড়দা মিঠু। গল্পটি তুষার ও পুষ্পর প্রেমের। যে প্রেমের সঙ্গে যুক্ত আবার তাদের পরিবারও। পারিবারিকভাবেই ঠিক হয়ে থাকে তাদের বিয়ের বিষয়টি। তারও আগে দুজনের প্রেম। যদিও মাঝে পারিবারিক জটিলতায় তাদের বিয়ে তো পরের কথা প্রেমটাই ভেঙে যায়।

এই তুষার ও পুষ্পর চরিত্রে প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাফা কবির। নির্মাতা জানান, পারিবারিক আবহে মিষ্টি প্রেমের গল্প এটি। যেখানে দুজন মানুষের প্রেমের সঙ্গে পারিবারিক টানাপড়েনও উঠে আসবে। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, ‘ফিদা’ নাটকটির মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নতুন জুটি দাঁড়াবে বলে আশা করছেন তারা। নাটকটি উন্মুক্ত হচ্ছে ঈদের বিশেষ আয়োজনে ইউটিউব চ্যানেলে।