সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঈদে মুক্তি পাচ্ছে পূজার ‘আগন্তুক’

অনলাইন ডেস্ক :

আসন্ন ঈদুল আজহায় আরেকটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। মুক্তি পাওয়ার তালিকায় যোগ হলো জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির ‘আগন্তুক’। সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর। জানা গেছে, সোমবার ‘আগন্তুক’ আনকাট সেন্সর পেয়েছে। তাই মুক্তিতে আর কোনো বাঁধা নেই। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়ে গেছে।

সিনেমাটি মুক্তি প্রসঙ্গে পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, ভালোবাসা দিবসে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু ‘দরদ’ আসবে জেনে আর মুক্তি দেইনি। এবার আমাদের আরেক ছবি ‘জংলি’ মুক্তির কথা ছিল। শেষ করতে না পারায় রেডি থাকা সিনেমা ‘আগন্তুক’ ঈদে মুক্তি দিচ্ছি। ‘আগন্তুক’ সিনেমায় পূজা চেরি ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ।