সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

২৫ বছর বয়সেই না ফেরার দেশে জনপ্রিয় আরজে

অনলাইন ডেস্ক:

মাত্র ২৫ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় রেডিও মির্চির জনপ্রিয় আরজে ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিমরান সিং। শুক্রবার গুরুগ্রামের একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঘটনাস্থলে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিজেকে শেষ করে দিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সিমরান। তার মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

জম্মু এবং কাশ্মীরের বাসিন্দা সিমরান গুরুগ্রামের ওই ফ্ল্যাটে বন্ধুর সঙ্গে থাকতেন। তার বন্ধুই পুলিশকে ফোন করে ঘটনার সম্পর্কে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিমরানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।

এ ঘটনায় পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি এখনও পর্যন্ত। পরিবারের দাবি, বেশ কিছু দিন ধরেই মনমরা ছিলেন সিমরান। সে কারণেই এই চরম পদক্ষেপ নিয়ে থাকতে পারেন।

পরিবার আরও জানিয়েছে, নিজের মৃত্যুর জন্য সিমরান কাউকে দায়ী করে যাননি।

২৫ বছর বয়সী সিমরানের ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা প্রায় সাত লাখ। এই রেডিও জকিকে তার ভক্তরা ভালবেসে ‘জম্মু কি ধড়কন’ বলে ডাকতেন। বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করেছেন তিনি।

সিমরনের মৃত্যুর খবর পেয়ে সমবেদনা জানান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এক্স হ্যান্ডেলে জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের (জেকেএনসি) প্রধান ফারুক আবদুল্লাহও এই আরজের মৃত্যুতে শোক প্রকাশ করেন।