সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

‘পিনিক’–এ ফার্স্ট লুকে অন্য রকম বুবলী

চিত্রনায়িকা শবনম বুবলী একের পর এক সিনেমার সুখবর দিচ্ছেন। এবার অন্যরকম বেশে হাজির হলেন এই অভিনেত্রী। ‘পিনিক’ সিনেমার প্রথম পোস্টারে তাকে দেখে চেনার উপায় নেই। তবে ভক্তরা প্রশংসায় ভাসিয়েছেন তাকে।

গত বছরের নভেম্বরে কক্সবাজারে শুটিং শুরু হয় ‘পিনিক’ ছবির। শুটিংয়ের মাঝপথে ছবির নায়ক আদর আজাদের ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়। তখনই জানানো হয়, ছবিতে বুবলীর চরিত্র সম্পর্কে ধারণা দিতে তারও একটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হবে।

শনিবার সন্ধ্যায় পিনিক ছবিতে বুবলীর ফার্স্ট লুক পোস্টার প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গেছে, স্কার্ফে আবৃত নায়িকার মাথা, চোখে সানগ্লাস, বুবলীর মুখমণ্ডল খাঁচায় বন্দী। তার কাঁধ থেকে নিচের অংশ কালো পোশাকে ঢেকে রয়েছে, যা রহস্যময় আবহ তৈরি করেছে।

পিনিকে বুবলীর বিপরীতে আছেন আদর আজাদ। কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।

জানা গেছে, ‘পিনিক’ সাইকো থ্রিলার অ্যাকশন ঘরানার চলচ্চিত্র। ছবিটিতে শবনম বুবলীকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে। এই সিনেমায় আরও অভিনয় করছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই।

সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট এবং সহ প্রযোজনায় আছেন অভিনয়শিল্পী শিমুল খান। সিনেমাটির কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করেছেন সাবিহা রিংকু।

সবকিছু ঠিক থাকলে চলতি বছরের রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।