সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামি খালাস

পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নয় জনসহ সব আসামিকে খালাস করে রায় দিয়েছে হাইকোর্ট।

এছাড়া খালাস হওয়া আসামিদের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড ২৫ জন, ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ১৩ জন।

আজ বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করে।

মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স মঞ্জুর এবং আসামিদের আপিল ও জেল আপিল খারিজ করে এ রায় দেয়া হয়েছে।

এদিকে, এ রায়ের পর সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগে কথা কাটাকাটির পরে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপির নেতা-কর্মীরা। এ সময় আহত হন এটিএন নিউজের সিনিয়র রির্পোটার জাবেদ আক্তার।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ সময় বৈশাখী টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুর করাসহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে।

রায় ঘোষণার পর বেলা ১২টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে৷

ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা৷

ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা।