সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মীরসরাইয়ে ‘আইস’সহ তরুণী আটক

ফাইল ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদকের নতুন সংস্করণ ক্রিস্টাল মিথাইল এমফিটামিন ‘আইস’ সহ এক তরুণীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ৯৫ গ্রাম মরণঘাতি এ মাদকসহ তাকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।

আটক নুসরাত ফাতেমা (২১) মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের সোনাপাহাড় এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালালে নুসরাত ফাতেমা নামের ওই তরুণীর কাছ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৯৫ গ্রাম আইস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এসময় মাদক বহনের দায়ে ওই তরুণীকে আটক করা হয়।

এসব মাদক চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (উপপরিদর্শক) মো. সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম নগরী থেকে এসব আইস ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এসব মাদক বিক্রির সঙ্গে আরও কারা যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে।

ফাতেমার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

–ইউএনবি