সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জায়েদের নায়িকা এবার শ্রাবন্তী

অনলাইন ডেস্ক :

টলিউডের আলোচিত নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের সিনেমায়। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় ‘জখম’ নামের একটি সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করার কথা রয়েছে তার। আর তার বিপরীতে নায়ক হবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। বিষয়টি নিশ্চিত করেছেন শাপলা মিডিয়ার মালিক সেলিম খান। শাপলা মিডিয়ার মালিক বলেন, ‘শ্রাবন্তী খুবই ভালো ও জনপ্রিয় অভিনেত্রী। এ দেশের সিনেমায় কাজের অভিজ্ঞতা আছে। সেজন্যই তাকে চূড়ান্ত করেছি। এতে সিনেমায় দুই বাংলার দর্শকেরই আগ্রহে থাকবে। শিগগিরই এই সিনেমার কাজ শুরু করবো আমরা।’ এ সিনেমার জন্য নায়ক চরিত্রে জায়েদ খান পূর্ব নির্ধারিত হলেও নায়িকা হিসেবে অভিনয় করার কথা ছিলো ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাসের। কিন্তু তাকে বাদ দিয়ে কলকাতার শ্রাবন্তীকে বেছে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এ বিষয়ে সিনেমাটির পরিচালক অপূর্ব রানা বলেন, ‘অপু নিজেই সরে দাঁড়িয়েছেন। হয়ত ব্যক্তিগত কারণে। আমরা তো আর বসে থাকব না। তাই কলকাতার শ্রাবন্তীকে নিয়েছি।’ এর আগেও শ্রাবন্তী চট্টোপাধ্যায় বাংলাদেশী সিনেমায় অভিনয় করেছেন।