সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সিগারেট নারী-পুরুষ দুজনের শরীরের জন্যই ক্ষতিকর : চমক

 

সম্প্রতি রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে ৪০ থেকে ৫০ জনের মব সৃষ্টি হয়। এরপর সেই দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

বিষয়টি নিয়ে দুই পক্ষই তাদের ‘ভুল হয়েছে’ বলে আপসনামা দেন। এরপরে বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী সেই দুই তরুণীকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।

এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব) বলেন, ‘আমি জেনেছি কয়েকজন লোক নামাজ পড়তে যাচ্ছিলেন। ওই সময় দুই নারী রাস্তার ওপর দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন। তাদের সিগারেট খেতে নিষেধ করায় তাঁরা চা ছুড়ে মারে। এ কারণে তাদের ওপর হামলা হয়েছে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, ‘রাস্তায় পুরুষ বা নারী কারোরই সিগারেট খাওয়া উচিত নয়। রোজার সম্মানে বাইরে কোনো খাবার খাওয়াই উচিত নয়।’

স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের পর একদল মানুষ তার অপসারণ চেয়ে রাজধানীতে বিক্ষোভ করেন। এসময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুই ভাগে বিভক্ত হয়েছে। কেউ কেউ স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের সমর্থন করেছেন কেউ আবার সমালোচনা করেছেন।

এবার সেই আলোচনাতেই যোগ দিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার মতে, সিগারেট নারী-পুরুষ দুজনের শরীরের জন্যই ক্ষতিকর। তাই সকলেরই উচিত ধূমপান থেকে বিরত থাকা।

মঙ্গলবার বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে চমক লিখেছেন, সিগারেট একটি নারীর শরীরের জন্য যতটুকু ক্ষতিকর, পুরুষের শরীরের জন্যও ঠিক ততটুকু ক্ষতিকর । নারী পুরুষ সবাই ধূমপান করা থেকে বিরত থাকুন

অভিনেত্রীর এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। কেউ কেউ আবার কটাক্ষও করেছেন। তবে চমককে নেটিজেনদের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।