সাম্প্রতিক
প্রতিদিন গড়ে ১০ খুন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে? ইউরোপের ৩ দেশ থেকে ফেরত এল ৪০ বাংলাদেশি ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা শেখ পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানার দেশত্যাগে নিষেধাজ্ঞা কৃষকের সার ভোগান্তি, সরকার অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম নেপাল-তিব্বতের বন্যায় ৩৫ দেশের নাগরিক নিখোঁজ, নিহত বেড়ে ৩৩৫ ‘টুকু আসে, টুকু যায়’, ‘এই আসে, এই যায়’—লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারহানা ৬৪ জেলার আইনশৃঙ্খলা-মাদক-দুর্নীতি নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, দেশে কমেছে খুন-ধর্ষণ-মব সহিংসতা স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, ভোট নভেম্বরে: সিইসি
Skip to content

কমলগঞ্জে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজার জেলার কমলগঞ্জের শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) বিকাল ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মহরম মিয়া (৬০) কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চানগাঁও এলাকার মৃত সানাউল্লাহর ছেলে। তিনি পীরের বাজারের একজন ব্যবসায়ী।

খবর পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে থানার (জিআরপি) পুলিশের উপ-পরিদর্শক দিপক সরকার ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি করে মর্গে পাঠান।

জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট আন্তঃনগর পাহড়িকা এক্সপ্রেস ট্রেন শমশেরনগর রেলওয়ে স্টেশনের আউটার এলাকা অতিক্রমকালে মহরম আলী ট্রেনে কাটা পড়েন। এতে তার মাথাসহ দেহ কয়েক খণ্ড হয়ে যায়। পরে বিষয়টি শমশেরনগর স্টেশন মাস্টার রেলওয়ে পুলিশকে জানান।

শমশেরনগর স্টেশন মাস্টার জামাল হোসেন ট্রেনে কাটা পড়ে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।