সাম্প্রতিক
প্রতিদিন গড়ে ১০ খুন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে? ইউরোপের ৩ দেশ থেকে ফেরত এল ৪০ বাংলাদেশি ময়নাতদন্তে ধর্ষণের আলামত মেলেনি, শ্বাসরোধেই সবাইকে হত্যা শেখ পরশ ও তার স্ত্রী নাহিদ সুলতানার দেশত্যাগে নিষেধাজ্ঞা কৃষকের সার ভোগান্তি, সরকার অভিযোগ এড়াতে চাইছে: নাহিদ ইসলাম নেপাল-তিব্বতের বন্যায় ৩৫ দেশের নাগরিক নিখোঁজ, নিহত বেড়ে ৩৩৫ ‘টুকু আসে, টুকু যায়’, ‘এই আসে, এই যায়’—লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারহানা ৬৪ জেলার আইনশৃঙ্খলা-মাদক-দুর্নীতি নিয়ন্ত্রণে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, দেশে কমেছে খুন-ধর্ষণ-মব সহিংসতা স্থানীয় সরকার নির্বাচনের তফসিল সেপ্টেম্বরে, ভোট নভেম্বরে: সিইসি
Skip to content

কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা আদায়

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ১৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলার মুন্সিবাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যর দাম বৃদ্ধি করে বিক্রি এবং মজুতদারির অভিযোগে এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নয়টি মামলা দায়ের করে ৯ ব্যবসায়ীর কাছ থেকে মোট ১৫ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪মার্চ ) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সুত্রধর ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিএম. সাদিক আল শাফিন এর নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়। এসময় কমলগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সুত্রধর জানান, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে সচেতন থেকে সরকারি নিয়ম নীতি মেনে ব্যবসা পরিচালনা করার আহবান জানান তিনি।’