সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

অল্পের জন্য প্রাণে বাঁচলেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা

 

অল্পের জন্য প্রাণে বাঁচলেন সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি। শনিবার (১৫ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় গাড়িতে অগ্নিকাণ্ডে ঘটে প্রাণসংশয়ে পড়েছিলেন গায়িকা।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে পারশা বলেন, আমি উবারে করে বনানী যাচ্ছিলাম। কুর্মিটোলার সামনে গাড়িতে হুট করে আগুন ধরে যায়। তড়িঘড়ি করে বেরিয়েছি। কীভাবে যে বের হয়েছি বলতে পারব না।

সামাজিকমাধ্যমে পারশ লেখেন, কিছুক্ষণ আগে কুর্মিটোলা হসপিটালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনও জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!

এর আগে অন্য একটি পোস্টে একটি ভিডিও প্রকাশ করেছেন পারশা। সেখানে দেখা যাচ্ছে, গাড়িতে দাউ দাউ করছে আগুন। ধোঁয়া উড়ছে। পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

বৈষম্যবিরোধী আন্দোলনে সাহসের জ্বালানির জোগান দিয়েছিল কণ্ঠশিল্পী পারশা মাহজাবীন পূর্ণির গান। ‘চলো ভুলে যাই’ শিরোনামে মেধা শহীদদের নিয়ে দশ মিনিটে লেখা গানটি বিশ্বের আনাচ-কানাচে ছড়িয়ে পড়তেও লেগেছিল অল্প সময়। পারসার কথা ও সুরে লেগে থাকা হাহাকার অশ্রু ঝরিয়েছিল দেশবাসীর।

গানের পাশাপাশি নানা বিজ্ঞাপন ও ওভিসিতে  অভিনয় করেছেন। সবশেষ জাহিদ প্রীতমের ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে অভিনয় করে। এতে ঊষা চরিত্রে দেখা গেছে পারশাকে।