সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান নেপালের বন্যায় আটকা অপু বিশ্বাস, জানালেন ‘নিরাপদে আছি’
Skip to content

পাবনায় গণধর্ষণ মামলার প্রধান আসামী আমিরুল র‌্যাবের হাতে গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার নাদুরিয়া গ্রাম থেকে গণধর্ষণ মামলার প্রধান আসামী আমিরুল ইসলাম (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

আজ শনিবার ভোর রাতে তাকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত আমিরুল আটঘরিয়া থানার নাদুরিয়া গ্রামের মো: মাসুদ রানার ছেলে।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, গত ২২ ফেব্রæয়ারি তারিখে আসামী আমিরুল ও তার ৪ বন্ধু মিলে ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে। পওে ভিকটিম বাদী হয়ে আটঘরিয়া থানায় ৫ জনকে আসামী কওে একটি ধর্ষণ মামলা করেন। আজ শনিবার ভোররাত সোয়া ১টার দিকে নাদুরিয়া গ্রাম থেকে আমিরুলকে গ্রেফতার কওে র‌্যাব। সকালে তাকে পাবনার আটঘরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।