সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান নেপালের বন্যায় আটকা অপু বিশ্বাস, জানালেন ‘নিরাপদে আছি’
Skip to content

ভাঙ্গুড়ায় চোখে ক্যান্সারে আক্রান্ত শিশু নুসরাত

ভাঙ্গুড়া (পাবনা)সংবাদদাতা : ছোট্ট শিশু নুসরাত। বয়স দেড় বছর। তার ডান চোখ ক্যান্সারে আক্রান্ত। চোখ দিয়ে পানি ঝরে। যন্ত্রণায় ঠিক মতো ঘুমাতে পারে না। চিকিৎসক জানিয়েছেন- শিশুটির চোখে দ্রæত অস্ত্রপাচার করা প্রয়োজন।

নুসরাত পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভবানীপুর দিয়াপাড়া গ্রামের শাহ আলম মন্ডলের মেয়ে। শিশুটি ঢাকার ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের কনসালটেন্ট ডা. নাইম ইবনে বাশারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। জানাগেছে,অপারেশনের জন্য অনেক টাকা দরকার। কিন্তু দরিদ্র পরিবারটি অর্থের যোগান দিতে পারছেননা।

নুসরাতের বাবা শাহ আলম জানান,জন্মের ৫/৬ মাস পর নুসরাতের ডান চোখে সমস্যা দেখা দেয়। তখন তাকে সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যায় তার ডান চোখ ক্যান্সারে আক্রান্ত। বর্তমানে শিশুটির চোখে কেমোথেরাপি দিতে হচ্ছে। অস্ত্রপাচারের মাধ্যমে চোখটি তুলে ফেলতে হবে। এজন্য বিত্তবান ও দানশীল ব্যক্তির নিকট সাহায্য কামনা করা হয়েছে। সাহায্য পাঠানোর জন্য বিকাশ নম্বর