সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান নেপালের বন্যায় আটকা অপু বিশ্বাস, জানালেন ‘নিরাপদে আছি’
Skip to content

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র উদ্ধার, আটক ৪ 

খুলনার, প্রতিনিধি: খুলনায় গ্রেনেড বাবুকে গ্রেপ্তারে নগরীর শামসুর রহমান রোডে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ভোর রাত ৪ টা থেকে শুরু হয়ে  সকাল  ৮ পর্যন্ত চলে এ অভিযান অভিযানের সময়ে গ্রেনেড বাবু ও তার সহযোগী সোহাগের ঘর থেকে যৌথ বাহিনী নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে। এ ঘটনায় গ্রেনেড বাবুর পিতা, ভাই এবং ম্যানেজারের মাকে আটক করে তারা।
এ সময় কুখ্যাত সন্ত্রাসী গ্রেনেড বাবুর বাসা থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি চাপাতি, ২টি মোটর সাইকেল এফ জেড ভার্সন টু ব্লু কালারের, ১২ লক্ষ ১২ হাজার টাকা এবং সোহাগ সৌরভের বাসা থেকে তের লক্ষ বিরানব্বই হাজার পাঁচশ তেপান্ন টাকা এবং ৪২৪০ ভারতীয় রুপি উদ্ধার হয়।
খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন হোসেন মাসুম জানান, ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল, ৪ রাউন্ড পিস্তলের গুলি, একটি ম্যাগাজিন, একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির ৩৮ লাখ  টাকা এবং পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়। এ সময় রাব্বি চৌধুরী (২১),  সুমন (২৭), জুনায়েদ চৌধুরী (৭০) ও  মোঃ আরাফাতকে আটক করা হয়। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।