সাম্প্রতিক
এক মাসে ৬০০ বস্ত্র কারখানায় উৎপাদন বন্ধ, বিটিএমএ সভাপতির দাবি বাঘাবাড়ি ঘি ও বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ অর্থের অভাবে কোনো নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী ‘মক্কা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জটিল হতে পারে: রয়টার্স গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের স্বস্তি এনে দিল F2A ভিসা কাট-অফ চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে নিখোঁজ নাকি আত্মগোপনে? ডিমের দাম চড়া, কিনতে হিমশিম নিম্ন আয়ের মানুষ আজ সংসদের তৃতীয় অধিবেশন, প্রথম দিনেই ৩ বিল ও কমিটি গঠন নেপালে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, নিখোঁজদের উদ্ধারে চলছে অভিযান নেপালের বন্যায় আটকা অপু বিশ্বাস, জানালেন ‘নিরাপদে আছি’
Skip to content

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে কিশোর নিহত 

পাবনা প্রতিনিধি  :  আধিপত্য বিস্তার নিয়ে পাবনা পৌর এলাকার অনন্ত অঞ্চলের হরিজন কলোনিতে ছুরিকাঘাতে আরাফাত‌ হোসেন (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন। এঘটনায় প্রতিপক্ষের বাড়ি-ঘরে ভাংচুর ও আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ।
বুধবার (২ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরের ওমর আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্থানীয় শহিদুল মেম্বারের সঙ্গে আরাফাতদের ঝামেলা চলছিল। একাধিকবার ছোটোখাটো মারামারির ঘটনাও ঘটেছে। বুধবার মধ্যরাতে কলোনি এলাকায় আরাফাতকে পেয়ে কুপিয়ে জখম করে শহীদুলের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনার পর পরই শহীদ মেম্বারের বাড়ি-ঘরে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় আরাফাতের লোকজন।
বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল জানান, আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে ঘটনার মূল কারণ পরে জানানো হবে।