সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

আশুলিয়ার আলোচিত সেই যুবলীগ নেত্রী শোভা গ্রেফতার

এস এম মনিরুল ইসলাম, সাভার: ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যাকাণ্ডের মামলায় আলোচিত যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) বিকালে রাজধানীর উত্তরা দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানা যুবলীগের নেত্রী শাহনাজ পারভীন শোভা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাই আন্দোলনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। তবে পালিয়ে থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন শোভা।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শাহনাজ পারভীন শোভাকে গ্রেফতার করা হয়। আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার শোভাকে মঙ্গলবার (৬ মে) আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।