সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

সাভারে বনগাঁও ইউনিয়ন যুবদলের আলোচনা সভা অনুষ্ঠিত

এস এম মনিরুল ইসলাম, সাভার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বুধবার বিকেলে বনগাঁও ইউনিয়ন যুবদলের আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সাভার থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মঞ্জু মোল্লার সভাপতিত্বে ও মো. ইমরান মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার থানা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হেদায়েত উল্লাহ সাচ্চু, সাবেক সহ-সাংগঠনিক শাহিন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

এ অনুষ্ঠানে অনেকের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাভার থানা যুবদল নেতা মাহবুব হোসেন গিয়াস, সাভার থানা যুবদল নেতা আক্তার হোসেন, বনগাঁও ইউনিয়ন যুবদল নেতা দেলোয়ার হোসেন ও সহযোগী নেতৃবৃন্দ।