Skip to content

‘রাতে দেশ ছাড়তে পারেন জাপা মহাসচিব চুন্নু’

 

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু আজ বৃহস্পতিবার রাতে দেশ ছাড়তে পারেন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

আবু হানিফ তার পোস্টে বলেছেন, ‘আমাদের কাছে তথ্য রয়েছে আজ রাতে আওয়ামী দোসর জাপার মহাসচিব দেশত্যাগ করতে পারেন। বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবহিত করা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হওয়ার পর জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।