সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

শেরপুর সীমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মালামাল আটক

রফিকুল ইসলাম, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার  নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি ২৪০পিস কাতান শাড়ী ১৯৭৬ মিটার ভেলভেট গজ কাপড় এবং ১টি কাভার্ড ভ্যান আটক  করেছে । ১৪ মে মঙ্গলবার ভোরে নালিতাবাড়ী উপজেলার ঢালুকোনা এলাকা থেকে চৌকিদার টিলা বিওপি’র জোয়ানরা এসব মালামাল আটক করে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার জানান, গোপনে সংবাদের ভিত্তিতে চৌকিদার টিলা বিওপি’র ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে বিজিবি’র একটি দল অভিযান চালিয়ে ঢালুকোনা এলাকা থেকে ভারতীয় ২৪০পিস কাতান  শাড়ী, ১৯৭৬ মিটার ভেলভেট গজ কাপড় এবং ১টি কাভার্ড ভ্যান আটক করে। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে  চোরাকারবারিরা পালিয়ে যায়। জব্দকৃত মালামালের বর্তমান বাজার মুল্য প্রায় ৩৯লাখ ৮৮ হাজার  টাকা।
 ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবীর হাসান মজুমদার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীনসহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীদের সনাক্তের চেষ্টা করা হচ্ছে ।