সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য তৌফিক আলম

মাসুদ রানা,বরিশাল প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য হিসেবে অন্তর্বর্তী সময়ের জন্য নিয়োগ দেওয়া হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক তৌফিক আলমকে। রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করেন। এর আগের একটি আদেশে ড. শুচিতা শরমিনকে ভিসি পদ থেকে অপসারণ করা হয়। এ ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. মামুন অর রশিদ ও উপ-উপাচার্য ড. গোলাম রব্বানী উপাচার্যসহ তিনজনকে সরিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এদিকে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ববির ছাত্র মোশাররফ হোসেন ও রাকিন খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় কলঙ্কমুক্ত হলো। আমাদের এ বিজয়ে সবাইকে শুভে”ছা।’ এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের অপসারণ দাবির চূড়ান্ত কর্মসূচিতে শিক্ষার্থীরা মঙ্গলবার বিকেলে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। তাঁরা এ কর্মসূচিকে ‘দক্ষিণাঞ্চল অচল’ নামে আখ্যায়িত করেছেন। উপাচার্যকে পদত্যাগে মঙ্গলবার পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছিল।