সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

সিলেট খাদিমনগরে মুজিব হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার

এস এ শফি, সিলেট: সিলেটের এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর এলাকায় ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় ৬ আসামিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।
বুধবার (১৪ মে) বিকাল সোয়া ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানাধীন বিশ্বরোড এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট এয়ারপোর্ট থানাধীন টিলাপাড়া গ্রামের বদরুল মিয়া (২৮), আফরেতা বিবি (৬৫), রোকসানা বেগম (৩৬), শেলী বেগম (২৮), আয়শা বেগম (৩২), ও বেগম বিবি (৪২)।
র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- ১৬ এপ্রিল দুপুরে সিলেট এয়ারপোর্ট থানাধীন খাদিমনগর ইউনিয়নের লুসাইন এলাকায় বাল্যবিবাহ নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মুজিবুর রহমানকে তার বসতবাড়িতে মারধরের ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে নিহতের স্ত্রী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে র‍‍্যাব-৯-ও। অবশেষে তথ্য-প্রযুক্তির সহায়তায় এ মামলার এই ৬ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍‍্যাব।