সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

গঙ্গাচড়ায় আরডিআরএস বাংলাদেশ এর জননী প্রকল্পের দু’টি সভা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় আরডিআরএস বাংলাদেশ এর জননী প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে দু’দিনে দু’টি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা দুটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বুধবার বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা ও দায়বদ্ধতা শীর্ষক অনুষ্ঠিত কর্মশালায় বিষয়ের আলোকে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজানুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোহাম্মদ আরিফ মাহফুজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তার, নোহালী ইউপি চেয়ারম্যান আশরাফ আলী, গজঘণ্টা ইউপি চেয়ারম্যান বকুল মিয়া, প্রধান শিক্ষক কমল কান্ত রায়, সাংবাদিক আব্দুল বারী স্বপন প্রমুখ। এছাড়া গত মঙ্গলবার আরডিআরএস বাংলাদেশ এর জননী প্রকল্পের আওতায় মাতৃ ও নবজাতক স্বাস্থ্য উন্নয়নে উপজেলা পরিষদের ভূমিকা বিষয়ক অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। দুটি অনুষ্ঠানে মেডিকেল অফিসার, ওসির প্রতিনিধি, জনপ্রতিনিধি, আইসিটি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিক, সচেতন ব্যাক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান দুটিতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করেন মেহেজাবিন খাতুন, অফিসার-গর্ভমেন্ট রিলেশন এন্ড কমিউনিটি মোবিলাইজেশন, জননী প্রকল্প, আরডিআরএস বাংলাদেশ  ও মিজানুর রহমান, অফিসার-ক্যাপাসিটি বিল্ডিং।