সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

মৌলভীবাজারের জেল সুপারকে রাঙামাটি বদলি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদারকে রাঙামাটি জেলা কারাগারে বদলি করা হয়েছে। বুধবার (১৪ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগের ডিআইজি প্রিজন মো. ছগির আহমেদ।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখার উপসচিব মো. হাফিজ-আল-আসাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৩ মে তার বদলির আদেশ জারি করা হয়। মজিবুর রহমানের বিরুদ্ধে দপ্তরে একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।
এর আগে ১৬ এপ্রিল ‘দুদকের জালে জেল সুপার’ শিরোনামে বিভিন্ন জাতীয় দৈনিকে একাধিক সংবাদ  তার বিরুদ্ধে প্রকাশিত হয়। তিনি বন্দিদের উপর নির্যাতন, কারাগারে অনিয়ম-দুর্নীতি, ঘুষ বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের সংবাদ প্রকাশ হয়। সংবাদটি প্রকাশের পর বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বিষয়টি কারা অধিদপ্তর পর্যন্ত গড়ায়। পরে তদন্ত ও অভিযোগের প্রেক্ষিতে তাকে মৌলভীবাজার থেকে রাঙামাটিতে বদলি করা হয় বলে সূত্র জানিয়েছে।