সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

শাহজাদপুরে সিএসএফ গ্লোবালের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান  

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে  সিএসএফ গ্লোবালের উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের বিনামূল্য চিকিৎসা প্রদান ১৪ মে ২০২৫ বুধবার  সকাল ১১ টায় গাড়াদহ ইউনিয়ন পরিষদের হলরুমে  বাংলাদেশ সেরিব্রাল পালসি রেজিষ্টার বিপিসিআর  প্রতিবন্ধী শিশুদের  জন্য  বিনামূল্যে চিকিৎসা প্রদান অনুষ্ঠিত  হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর  উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং গাড়াদহ ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ  আব্দুল জব্বার অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন . ডা. শফিউল ইসলাম, প্রোগাম ম্যানেজার ড. রাজিন আশরাফ, গাড়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি  আফসার আলী প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন সিএসএফ গ্লোবাল  প্রতিষ্ঠানটি  উপমহাদেশের প্রখ্যাত  চক্ষু চিকিৎসক  সাবেক উপ-প্রধানমন্ত্রী  প্রফেসর ড. এম. এ মতিন প্রতিষ্ঠা করেছিলেন  সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রতিবন্ধী শিশুদের বিনামূল্যে চিকিৎসা প্রদান অব্যাহত রেখেছেন তারই সুযোগ্য সন্তান  প্রফেসর ড. এম এ মুহিত ।
সারাদেশে এ কার্যক্রম  কার্যক্রম চলমান থাকায় হাজার হাজার প্রতিবন্ধী শিশুর চিকিৎসার ব্যবস্থা করায় প্রফেসর  ডা.এম এ মুহিতের প্রতি কৃতজ্ঞতা জানান  প্রধান অতিথি চেয়ারম্যান আব্দুল জব্বার অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন প্রতিষ্ঠানটির  প্রজেক্ট রিসার্স কো-অর্ডিনেটর সিমিয়ন গালিভার মং।