সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

সখীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজহারুল ইসলামকে (৬৯) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বড়চওনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনার মামলার আসামি।

সখীপুর থানার ওসি (অফিসার ইনচার্জ) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলার আসামি চেয়ারম্যান আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।