সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

জয়পুরহাটে ক্ষুদ্র উদ্যোগে প্রক্রিয়াজাত মৎস্যপন্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে স্থানীয় প্রশাসনের সমন্বয় সভা

জয়পুরহাট প্রতিনিধিঃ ক্ষুদ্র উদ্যোগে প্রক্রিয়াজাত মৎস্যপন্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও মান নিয়ন্ত্রণ কতৃপক্ষের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের স্টেশন রোডে হোমমেড ফুড রেস্টুরেন্টে নিরাপদ মৎস্য উৎপাদন এবং ভ্যালু এডেড মৎস্য পন্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রকল্পের আওতায় পিকেএসএফ এর অর্থায়নে এবং স্থানীয় সংস্থা জাকোস ফাউন্ডেশনের আয়োজনে সভায় জাকোস এর সহকারি পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রউফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক ফারুক হোসেন, জাকোস উপসহকারি পরিচালক কৃষিবিদ ওবাইদুল ইসলাম, জাকোস কর্মকর্তা ডাঃ জহুর আলী ।
সভায় স্বল্প খরচে মৎস্য জাতীয় রেডি খাবার বিক্রি এবং প্রক্রিয়াজাত বিষয়ে ভিডিও চিত্র প্রদর্শনীসহ উদ্যোক্তাদের  পরামর্শ দেয়া হয়।
সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগন ছাড়াও মৎস্য পন্য উৎপাদন ও বিপণন বিষয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা অংশ নেন, সরকারি এনজিও এবং ব্যাংকের পক্ষ থেকে উদ্যোক্তাদের কারিগরি প্রশিক্ষণসহ ঋণ সহায়তা দেয়ার আশ্বাস দেয়া হয়।