সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুলাউড়ায় প্রভাবশালীর দখলে থাকা সরকারি পুকুর উদ্ধার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বিজলি মৌজায় বীর মুক্তিযোদ্ধার দখলে থাকা একটি বিশালাকৃতির সরকারি পুকুর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৬২ শতক আয়তনের এই পুকুরটি দখলমুক্ত করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, সরকারি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত পুকুরটি দীর্ঘ প্রায় ১০ বছর ধরে মৃত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহমুদ আলী ব্যক্তিগতভাবে দখলে রেখে মাছ চাষ করে আসছিলেন। তার মৃত্যুর পর তার ছেলে শফিকও পুকুরটির দখল বজায় রাখেন। স্থানীয়দের অভিযোগের পর বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রশাসনের পক্ষ থেকে দখলদারদের উচ্ছেদপূর্বক পুকুরটি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় পুকুরে চাষ করা মাছ জব্দ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়। দখলমুক্ত করা পুকুরটি পরবর্তীতে সঠিক নিয়মে ইজারা দিয়ে স্থানীয় জনগণের স্বার্থে ব্যবহার করা হবে বলেও জানান তিনি।