সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

কুলাউড়া সীমান্তে ১৪ জনকে বিএসএফের পুশ-ইন, পরিচয় শনাক্ত, থানায় হস্তান্তর 

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়ায় সীমান্ত দিয়ে ১৪ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে শ্রীমঙ্গল ৪৬-বিজিবি ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে আটক করে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ টায় উপজেলার মুরইছড়া সীমান্ত এলাকা দিয়ে তাদের পুশ-ইন করা হয়। পরে বিজিবি তাদের পরিচয় শনাক্ত করে বিকেলে থানায় হস্তান্তর করে। আটকদের মধ্যে চারজন পুরুষ, ছয়জন নারী ও চারজন শিশু রয়েছেন বলে জানা গেছে। আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ^রী থানার মো. মফিজুল ইসলাম (৪৫), মফিজুলের স্ত্রী মল্লিকা (৪০), মিম (১৯) ও মুমিন (৪ মাস), ফুলবাড়ি থানার জরিনা খাতুন (৭৫), জলিল মিয়া (৪৫), জলিলের স্ত্রী কাজলি (৪০), ছেলে হাবিব (২২), ইছা মিয়া আলী (২০) ও কাজল (১১), একই এলাকার মৃত আনোয়ারুলের মেয়ে আফসানা (২০), ইছা মিয়ার স্ত্রী আলফিনা (১৮), শাহিন মিয়ার মেয়ে শাহিনা (৭) ও হাবিবের শিশু ছেলে হালিম (১)।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের বিষয়টি জেনেছি। তাদের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক। আটকৃতদের থানায় হস্তান্তর করেছে বিজিবি।
শ্রীমঙ্গল-৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ১৪ জন আটকের পরিচয় শনাক্ত হয়েছে। আটককৃতদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় আটকের সংখ্যা দাঁড়ালো ১১৭ জনে।