সাম্প্রতিক
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী চুয়েট ভিসির ঘোষণা: পদত্যাগ করিনি, সুস্থ হয়ে ক্যাম্পাসে ফিরব ভারতের জেন-জি আন্দোলনের অনুপ্রেরণা বাংলাদেশ: নেহা বোরা ‘অপারেশন ক্লিন হার্ট’ করার মত কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির প্রলোভনে রাশিয়ায় গিয়ে ড্রোন হামলায় নিহত ২০ বাংলাদেশি দুই মন্ত্রীর হুঁশিয়ারির পর ধর্মঘট প্রত্যাহার করলো এলপিজি ব্যবসায়ীরা ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ৭ শিশুর হুথিবিরোধী অভিযানে ইসরাইলের আগ্রহ, সৌদি যুবরাজের ‘না’ সম্পত্তি বেচে স্কুল প্রতিষ্ঠা-বৃক্ষরোপণ, বিসিএস ছেড়ে প্রাথমিকের শিক্ষক—সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
Skip to content

শেরপুর জেলার উন্নয়নে পাঁচ দাবীতে ৫ কিলোমিটার নাগরিক মানববন্ধন

রফিকুল ইসলাম , শেরপুর প্রতিনিধি : “উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আসুন একসাথে দাঁড়াই, দাবী আদায়ে আওয়াজ তুলি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলার ন্যায্য উন্নয়নের দাবীতে নাগরিক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে বৃহস্পতিবার  সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পৌর শহরের অষ্টমীতলা থেকে খোয়ারপাড় শাপলা চত্তর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কের দু’পাশে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শেরপুর প্রেসক্লাবের আয়োজনে স্মরণকালের বিশাল এই মানববন্ধনে দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার প্রায় লক্ষাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনটি জনস্রোতের রুপ নেয়।
মানববন্ধন চলাকালে থানা মোড় চত্তরে শেরপুর প্রেসক্লাবে সভাপতি কাকন রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল এর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া শেরপুর জেলাকে এগিয়ে নিতে  শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য সেবা, কৃষি ও শিল্প, যোগাযোগ এবং পর্যটনের বিকাশের দাবী জানিয়ে  বক্তারা বক্তব্য দেন ।
 মানববন্ধনে শেরপুর জেলার বিভিন্ন উপজেলার গণমাধ্যমকর্মীরা , বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষক শিক্ষার্থীসহ দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার নারি ও পুরুষ ন্যায্য অধিকার আদায়ে মানববন্ধন অংশগ্রহন করেন।
উল্লেখ্য, স্বাধীনতা ৫৪ বছরেও শেরপুর জেলায় কাংখিত দৃশ্যমান তেমন উন্নয়ন না হওয়ায় শেরপুর প্রেসক্লাবের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করে।