সাম্প্রতিক
যুক্তরাজ্যের এইচপিআই ভিসা তালিকা প্রকাশ, নেই বাংলাদেশসহ ভারত-পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক খেলাপি সিটি গ্রুপ পাচ্ছে ১,৭০০ কোটি টাকার নতুন ঋণ পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সাভার-আশুলিয়ায় দুই শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা রিজার্ভ থেকে আরও ১০ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক শ্রমিকদের ব্যবহার করে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গু ও হামে ২৪ ঘণ্টায় ৬ জন করে ১২ মৃত্যু নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে বিসিবি মজুরি বোর্ড নিরপেক্ষভাবে যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে: মাহদী আমিন
Skip to content

ডিবিতে নেওয়া হচ্ছে নুসরাত ফারিয়াকে

 

চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। আটকের পর এই অভিনেত্রীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেওয়া হচ্ছে।

ডিবির যুগ্ম কমিশনার (অ্যাডমিন) নাসিরুল ইসলাম রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সমকালকে জানান, নুসরাত ফারিয়াকে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে।

এদিকে, ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম অভিনেত্রী নুসরাত ফারিয়ার বিরুদ্ধে সেখানে একটি মামলা থাকার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের থানায় তাকে হস্তান্তর করা হয়নি। যতদূর জেনেছি, তাকে গোয়েন্দা বিভাগে (ডিবি) নেওয়া হচ্ছে।’