সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ঠাকুরগাঁওয়ে জাতীয় বাজেটে নারী ও শিশু বান্ধব বিষয়ক আলোচনা সভা

ঠাকুরগাঁও প্রতিনিধি:

২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে নারী ও শিশু বান্ধব নানা বিষয় নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে বুধবার দুপুরে ঠাকুরগাঁও কমিউনিটি হাসপাতালের সেমিনার রুমে এ সভাটি অনুষ্ঠিত হয়।

নাগরিক প্লাটফর্ম ঠাকুরগাঁওয়ের আহবায়ক সাংবাদিক জাকির মোস্তাফিজ মিলুর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ শামীম হোসেন। এসময় আরো বক্তব্য দেন বিজিবি ও কমিউনিটি হাসপাতালের চিকিৎসক ডাঃ এহসান ইসলাম এহসান, সমাজকর্মী মাসুদ আহমেদ সুবর্ণ, জেলা নাগরিক প্লাটফর্ম এর যুগ্ম আহবায়ক এ্যাড. মৌসুমি রহমান,  সদস্য খোদা বকশ ডাবলু, চ্যানেল ২৪ ও ঠাকুরগাঁও বেতার প্রতিনিধি ফাতেমা তু ছোগরা। এছাড়াও এ আলোচনা সভায় জেলা যুব ফোরামের সদস্যরা অংশ নেন।

সভায় ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেটে নারী ও শিশু বান্ধব নানা বিষয় নিয়ে আলোচনা এবং নারী শিশু সহিংসতা প্রতিরোধ সহ নারীদের আর্থিক উন্নয়নের নানা বিষয় সম্পর্কে পর্যালোচনা করা হয়।