সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

শাকিব খান এবার ‘কালা জাহাঙ্গীর’

নব্বই দশকের ঢাকার অপরাধজগতের ভয়ঙ্কর ও আলোচিত সন্ত্রাসী কালা জাহাঙ্গীরের ভূমিকায় শাকিব খান

ঢাকার নব্বই দশকের আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘ওয়ানস আপন আ টাইন ইন ঢাকা’। ট্যাগলাইন-‘আমি কালা’। জানা গেছে, ছবির গল্পে উঠে আসবে নব্বই দশকের ঢাকার অপরাধজগতের বাস্তব চিত্র, যেখানে ‘কালা জাহাঙ্গীর’ নামের এক ভয়ঙ্কর ও আলোচিত সন্ত্রাসীর নানা ঘটনা থাকবে মুখ্য উপজীব্য।

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র ‘কালা জাহাঙ্গীর’-এর ভূমিকায় থাকছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান। প্রাথমিক কথাবার্তা, পারিশ্রমিকসহ অধিকাংশ দিকেই চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট একটি সূত্র। এখন কেবল আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের অপেক্ষা। ছবিতে শাকিব খানের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।

অনেকটাই সত্য ঘটনা অবলম্বনে তৈরি হতে যাওয়া এ সিনেমা দিয়ে ছোট পর্দার নির্মাতা আবু হায়াত মাহমুদ এবার পা রাখছেন বড় পর্দায়। পরিচালনার পাশাপাশি ছবির ভাবনা ও নির্মাণে আবু হায়াত মাহমুদের সঙ্গী হয়েছেন লেখক মেজবাউদ্দিন সুমন, যিনি এ ছবির চিত্রনাট্য লিখেছেন।

প্রথমে গুঞ্জন ছিল-ছবিটিতে থাকছেন শরিফুল রাজ ও মোশাররফ করিম। সে সময় পরিচালকের পক্ষ থেকেও বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়নি। তবে বছর ঘুরতে না ঘুরতেই বড় চমক নিয়ে হাজির নির্মাতা।

এ সিনেমাটি ২০২৬ সালের ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করবেন খ্যাতিমান অভিনেতা তারিক আনাম খান, দিলারা জামান ও শহীদুজ্জামান সেলিম প্রমুখ।