সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

সাংবাদিক ও গৃহকর্মীর বিরুদ্ধে পরীমনির মামলা বাতিল

 

‘ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মানহানির’ অভিযোগে সাংবাদিক ও গৃহকর্মীসহ ৫ জনের বিরুদ্ধে চিত্রনায়িকা পরীমনির করা মামলা বাতিল করেছেন ট্রাইব্যুনাল।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরে আলম সাইবার নিরাপত্তা আইনে করা মামলাটি বাতিলের আদেশ দেন।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. জুয়েল মিয়া সাংবাদিকদের বলেন, মঙ্গলবার (৮ জুলাই) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে গত ২১ মে অন্তর্বর্তীকালীন সরকার সাইবার নিরাপত্তা আইন বাতিল করে। একইসঙ্গে নতুনভাবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করে।

পিংকি আক্তার ও চার সংবাদিকদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের ২৮ ও ৩১ ধারার মামলা করেছিলেন পরীমনি। নতুন অধ্যাদেশে এই ধারা না থাকায় আদালত মামলাটি বাতিলের আদেশ দেন।

২৩ এপ্রিল ‘ডিজিটাল মাধ্যম ব্যবহার করে’ মানহানির অভিযোগে সাংবাদিক এবং গৃহপরিচারিকাসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন পরীমনি।

মামলায় পরীমনির গৃহপরিচারিকা পিংকি আক্তার, অনলাইন নিউজ পোর্টাল সকল খবরের স্বত্ত্বাধিকারী মোরশেদ সুমন, প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, নিউজ অ্যান্ড মিডিয়া ওয়েব সাইট পিপল নিউজ এবং অনলাইন নিউজ পোর্টাল ডিজিটাল খবরকে আসামি করা হয়েছে।

এনএনবাংলা/আরএম