সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মেয়ের সঙ্গে গাইলেন ন্যান্সি

 

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি প্রথমবারের মতো বড় মেয়ে রোদেলার সাথে গান গাইলেন।

মূলত ‘কেন’ শিরোনামের একটি স্যাড-রোমান্টিক ঘরানার গানে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন মা ও মেয়ে। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীত পরিচালনায় ছিলেন প্রত্যয় খান।

গানটির জন্য নির্মিত হয়েছে একটি মিউজিক ভিডিও, যেখানে দেখা যাবে ন্যান্সি ও রোদেলা দুজনকেই।

জানা গেছে, আগামী বৃহস্পতিবার গানটি প্রকাশ পাবে রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে প্রবল উচ্ছ্বাস প্রকাশ করেছেন মা-মেয়ে দুজনেই।

এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, গানটি আমি প্রথমে একাই করার কথা ভেবেছিলাম। পরে মনে হলো, রোদেলাকে যুক্ত করা যায়, এতে এক অন্যরকম মাত্রা পাবে। ওকে গাইয়ে দেখলাম, বেশ ভালো লাগলো। এটা আমাদের প্রথম গান, তাই আমি খুবই আনন্দিত, গর্বিত।

এনএনবাংলা/আরএম