সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চিকিৎসাধীন ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

বেগম খালেদা জিয়া ও ফরিদা পারভীন/ ফাইল ফটো

 

একুশে পদকপ্রাপ্ত খ্যাতিমান লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

গতকাল বৃহস্পতিবার রাতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হাসপাতালে পাঠিয়ে শিল্পীর খোঁজখবর নেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেছেন, অসুস্থ ফরিদা পারভীনের আরোগ্য কামনা করেছেন বিএনপির চেয়ারপারসন। একই সঙ্গে লালনসংগীতশিল্পীর উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

হাসপাতালে ফরিদা পারভীনকে বৃহস্পতিবার রাতে দেখতে যান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স/ ছবি: সংগৃহীত

ফরিদা পারভীন গত ৫ জুলাই কিডনি জটিলতা, শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। প্রাথমিকভাবে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন এবং আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বজনরা।

এনএনবাংলা/আরএম