সাম্প্রতিক
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদি আরবগামী ৬২ ফ্লাইট বাতিল, শাহজালালে দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী ৩০ ঘণ্টা পর ডিসি-এসপির সঙ্গে ক্যাম্পাস ছেড়ে হাসপাতালের পথে ভিসি প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের রাসেল-রুবেলসহ রাজউকের সাবেক চেয়ারম্যানও দণ্ডিত সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা সাবিলার সংসারে ভাঙনের গুঞ্জন ইরানকে চাপে রাখার মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে: আইআরজিসি কমান্ডার বাংলাদেশকে জিততে দিলো না আফগানিস্তান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
Skip to content

সাপাহার ম্যাংগো ফেস্টিভ্যাল দর্শনার্থীদের নজর কেড়েছে” মা ও মাটি এগ্রো ফার্মে”র স্টল

আমের বানিজ্যিক রাজধানী হিসেবে দেশ বিদেশে পরিচিত উত্তরাঞ্চলের নওগাঁ জেলার সাপাহারে প্রথম বারের মতো দুই দিনব্যাপী গত শনিবার ম্যাংগো ফেস্টিভ্যাল বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেলো। মেলায় নওগাঁ জেলায় উৎপাদিত দেশী বিদেশী সকল প্রকার আমের পসরা সাজিয়ে আগত দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য প্রায় শতাধিক স্টল স্থাপন করা  হয়। একই ভাবে আম দিয়ে তৈরী বাহারি রকমে আচার ও আমের তৈরী বিভিন্ন খাদ্য  সামগ্রী নিয়ে এসেছিলেন বেশ কয়েকটি উদ্যোক্তা প্রতিষ্ঠান। আবার নিজের বাগানে উৎপাদিত আম বিদেশে রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব ঘোচাতে বিশেষ ভাবে কাজ করে চলেছে বেশ কিছু এগ্রো ফার্ম ও উদ্যোক্তা প্রতিষ্ঠান তারাও এই মেলায অংশ নিয়ে মেলাকে বেশ সমৃদ্ধ করেছে। সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাংগো ফেস্টিভ্যালে  “মা ও মাটি এগ্রো ফার্ম”নামের একটি বৃহত বহুমুখী প্রতিষ্ঠানের স্টল মেলায় আগত দর্শনার্থীদের নজর কেড়েছিল। উপজেলার বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন এর উদ্যোগে গত ২০২০ সালে সাপাহার উপজেলার মধুইল বাজার ও পোরশা উপজেলার চকগোপাল এলাকায় প্রায় ৩০০ বিঘা জমির উপর “মা ও মাটি এগ্রো ফার্ম” নামক একটি বিশাল বহুমুখী প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। উক্ত ফার্মের বাগানে দেশী বিদেশী বিভিন্ন ফলের সাথে  বারি-ফোর গৌরমতী, কাটিমন

জাতের আম সহ সারা বিশ্বের মানুষের নিকট বিশেষ ভাবে পরিচিত সুমিষ্ট আম্রপালী আম উৎপাদন করে বেশ সাঁড়া ফেলেছে। বর্তমানে “মা ও মাটি এগ্রো ফার্মে” প্রতিদিন ৬০/৭০ জন শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। দুই উপজেলার আর্থসামাজিক উন্নয়নে মা ও মাটি এগ্রো ফার্ম বেশ অবদান রাখছে।

সাপাহার (নওগাঁ)প্রতিনিধি