সাম্প্রতিক
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদি আরবগামী ৬২ ফ্লাইট বাতিল, শাহজালালে দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী ৩০ ঘণ্টা পর ডিসি-এসপির সঙ্গে ক্যাম্পাস ছেড়ে হাসপাতালের পথে ভিসি প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের রাসেল-রুবেলসহ রাজউকের সাবেক চেয়ারম্যানও দণ্ডিত সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা সাবিলার সংসারে ভাঙনের গুঞ্জন ইরানকে চাপে রাখার মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে: আইআরজিসি কমান্ডার বাংলাদেশকে জিততে দিলো না আফগানিস্তান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
Skip to content

সংবিধানে মুক্তিযুদ্ধের আকাংখার প্রতিফলন হয়নি টাঙ্গাইলে: জোনায়েদ সাকি

গনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সংবিধান মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের আকাংখা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা, গনতন্ত্র প্রতিষ্ঠা করার আকাংখা এই সংবিধানে প্রতিফলিত হয়নি।

রোববার বিকেলে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গনে জুলাই শহীদদের স্মরনে জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

জোনায়েদ সাকী বলেন, সংবিধানে সমস্ত ক্ষমতা একজন ব্যাক্তির হাতে কেন্দ্রিভুত করা হয়েছে। যিনিই প্রধানমন্ত্রী হন তার হাতেই ক্ষমতা।  ৭২ সাল থেকে এটাই আমাদের অভিজ্ঞতা হয়েছে। 

তিনি বলেন, দেশের মানুষ ১১ সাল থেকে কতৃত্ববাদ ও স্বৈরাচারী কায়েমের বিরুদ্ধে লড়াই করেছে। এই ব্যবস্থার বিরুদ্ধে আগেও বলেছি। শাসককে বিদায় করতে হবে। এই বিদায় আমরা আগেও করেছি। এবার শাসকের সাথে সাথে শাসন ব্যবস্থার বদল করা,ফ্যাসিষ্টের সাথে সাথে ফ্যাসিবাদি ব্যবস্থাকে বিদায় করা হবে এটাই আমাদের সংগ্রাম। দেশের সংবিধানে গনতন্ত্রীকরন অর্থাৎ গনতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা না করলে স্বৈরাচার, ফ্যাসিবাদ ও কতৃত্ববাদ থেকে আমরা মুক্তি পাবোনা। 

গনসংহতি আন্দোলন টাঙ্গাইল সদরের আহবায়ক মোফাখ্খারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা সংগঠক ফাতেমা রহমান বিথী ও আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ মারুফের মা মোরশেদা বেগম প্রমুখ।

মোস্তফা কামাল নান্নু

টাঙ্গাইল।