সাম্প্রতিক
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদি আরবগামী ৬২ ফ্লাইট বাতিল, শাহজালালে দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী ৩০ ঘণ্টা পর ডিসি-এসপির সঙ্গে ক্যাম্পাস ছেড়ে হাসপাতালের পথে ভিসি প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের রাসেল-রুবেলসহ রাজউকের সাবেক চেয়ারম্যানও দণ্ডিত সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা সাবিলার সংসারে ভাঙনের গুঞ্জন ইরানকে চাপে রাখার মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে: আইআরজিসি কমান্ডার বাংলাদেশকে জিততে দিলো না আফগানিস্তান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
Skip to content

জয়পুরহাটে সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

জয়পুরহাট প্রতিনিধিঃ

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে হয়ে গেলো সাইক্লিং প্রতিযোগিতা। শুক্রবার (১ আগষ্ট)  সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। পরে বটতলী পাকারমাথা হয়ে ১৫ কিলোমিটার ঘুরে আবার কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। প্রতিযোগিতায়  প্রায় দুইশতাধিক শিক্ষার্থী অংশ নেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীকে ২০ হাজার টাকাসহ ৪০ জনকে পুরস্কৃত করা হয়। এসময় প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী সকলকেই শান্তনা পুরস্কার দেওয়া হয়।

পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন প্রমুখ।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, জুলাই- আগষ্টকে স্বরন করা সেই সাথে জুলাইয়ে স্পিডকে ধারন করা, শিক্ষার্থীদের শারিরীক বিকাশ ঘটানো ও মাদক থেকে দুরে সরে পড়াশোনার প্রতি আরও বেশি আগ্রহ করে গড়ে তোলার জন্যই এই আয়োজন।

 

এস এম শফিকুল ইসলাম

জয়পুরহাট।