সাম্প্রতিক
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদি আরবগামী ৬২ ফ্লাইট বাতিল, শাহজালালে দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী ৩০ ঘণ্টা পর ডিসি-এসপির সঙ্গে ক্যাম্পাস ছেড়ে হাসপাতালের পথে ভিসি প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের রাসেল-রুবেলসহ রাজউকের সাবেক চেয়ারম্যানও দণ্ডিত সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা সাবিলার সংসারে ভাঙনের গুঞ্জন ইরানকে চাপে রাখার মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে: আইআরজিসি কমান্ডার বাংলাদেশকে জিততে দিলো না আফগানিস্তান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
Skip to content

যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে, নির্বাচন নিয়ে তাদের ষড়যন্ত্র রয়েছে: টুকু

টাঙ্গাইল প্রতিনিধি

যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে, নির্বাচন নিয়ে তাদের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এ দেশের মানুষ তাদের ভোটের অধিকার চায়। মানুষের ভোটের অধিকার আদায়ের আন্দোলন করেছি আমরা। এদেশের মালিক এদেশের জনগণ। জনগনের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে।

শুক্রবার (০১ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত টাঙ্গাইল সদর উপজেলার এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

টুকু বলেছেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসে তাহলে দেশের প্রত্যেক বাড়িতে একটি করে ফ্যামেলি কার্ড দেওয়া হবে। ওই ফ্যামেলি কার্ডটা থাকবে মায়েদের নামে। যাতে ওই সংসারের মধ্যে মায়েরা ফ্যামেলি কার্ডের মাধ্যমে টাকা পাবে প্রতি মাসে। যাতে করে মায়েরা যেন ওই পরিবারে সম্মানিত হয়। এতে করে মাদের আরও শক্তি বৃদ্ধি পাবে। এটা বিএনপি সিদ্ধান্ত নিয়েছে।

বিএনপি এই নেতা আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। জনগণই নির্ধারণ করবে আগামীতে বাংলাদেশ কে পরিচালনা করবে। বিগত সরকার আমলে কিশোর গ্যাং তৈরি করে সারাদেশে মাঠে নামিয়েছিল। আজকের কিশোররা আগামীর বাংলাদেশ। কিশোরদের আগামীতে আর কেউ যেন পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সর্বোচ্চ প্রদক্ষেপ নেব।

এ সময় ডিপার্টমেন্ট অব বিজনেস এডমিনিস্ট্রেশন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ডঃ মোহাম্মদ জুলফিকার আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

মোস্তফা কামাল নান্নু

টাঙ্গাইল।