সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

গাজার শিশুদের জন্য পোপের কাছে ম্যাডোনার আবেদন

 

দীর্ঘদিন ধরে গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। সেই আগ্রাসনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা, ঘটছে নিহতের ঘটনাও। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেখানকার শিশুরা। আহত হচ্ছে অসংখ্য শিশু, মারাও যাচ্ছে অনেকে।

কয়েক মাস ধরে অবরোধ জারি করে রাখায় তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে সেখানে। শিশুরা অনাহার ও অপুষ্টিতে প্রাণ হারাচ্ছে। শিশুদের এই কষ্ট সহ্য করতে পারছেন না মার্কিন পপতারকা ম্যাডোনা। তাই পোপ লিওর প্রতি ম্যাডোনা আবেদন জানিয়েছেন, আরও দেরি হয়ে যাওয়ার আগে যেন পোপ সেখানে যান। শিশুদের কাছে তার আলো পৌঁছে দেন।

ইনস্টাগ্রামে এক পোস্টে ম্যাডোনা লেখেন, ‘পরম পবিত্র পিতা, দয়া করে গাজায় যান এবং অনেক দেরি হওয়ার আগেই আপনার আলো শিশুদের কাছে পৌঁছে দিন। একজন মা হিসেবে আমি তাদের কষ্ট সহ্য করতে পারছি না। পৃথিবীর শিশুরা আমাদের সবার।’

পোপ লিওর উদ্দেশে ম্যাডোনা আরও লিখেছেন, ‘আমাদের মধ্যে একমাত্র আপনিই একজন, যাকে গাজায় প্রবেশে বাধা দেওয়া যাবে না। এই নিষ্পাপ শিশুদের বাঁচাতে আমাদের মানবিক দরজাগুলো সম্পূর্ণরূপে খুলে দেওয়া প্রয়োজন।’

সবশেষে তিনি লিখেছেন, ‘সময় বেশি নেই। দয়া করে বলুন, আপনি যাবেন।’

উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পর থেকে গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে নানা বিবৃতি দিয়ে আসছেন পোপ লিও।

এনএনবাংলা/আরএম