সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

মেজর সিনহার চরিত্রে শাকিব খান

 

বাংলাদেশি চলচ্চিত্রে আরও এক আলোচিত প্রজেক্টে দেখা যাবে মেগাস্টার শাকিব খানকে। এবার তিনি অভিনয় করবেন মেজর সিনহার চরিত্রে।

২০২০ সালে কক্সবাজারে খুন হন আর্মি থেকে স্বেচ্ছায় অবসর নেওয়া মেজর সিনহা। তার হত্যাকাণ্ড সারাদেশে আলোড়ন তুলেছিল। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর তার খুনিরা বর্তমানে ফাঁসির অপেক্ষায় রয়েছে।

সেই গল্প এবার উঠে আসবে সিনেমার পর্দায়। এটি পরিচালনা করবেন সাকিব ফাহাদ। তিনি আগেই জানিয়েছেন, একজন আর্মির চরিত্রে শাকিব খানকে হাজির করবেন তার সিনেমায়। জানা গেছে, সেই আর্মি চরিত্রটি হতে যাচ্ছে মেজর সিনহারই।

পরিচালক সাকিব একটি সূত্রকে নিশ্চিত করেছেন, সিনেমাটি মেজর সিনহার বাস্তব জীবনের ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হবে। সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হলেও এতে থাকবে সিনেমাটিক রোমান্স, অ্যাকশন এবং গান। যা দর্শকদের বিনোদনের পুরো পরিসর দেবে।

সবকিছু ঠিক থাকলে ফিল্মটির শুটিং শিগগিরই শুরু হবে। চলতি বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মুক্তি দেয়ার পরিকল্পনা চলছে।

পরিচালকের কথায়, ‘এটি কেবল একটি চলচ্চিত্র নয় বরং একটি শ্রদ্ধার্ঘ্য সেই বীরের প্রতি যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।’

শাকিব খানের এই নতুন চরিত্রে অভিনয় এবং সত্য ঘটনা নিয়ে তৈরি হওয়া সিনেমার মুক্তি নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে বড় কৌতূহল দেখা দিয়েছে।

এনএনবাংলা/আরএম